স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংলিশ কোচ গ্যারি সাউথগেট চূড়ান্ত দল ঘোষণা করেন।
দলে সমালোচিত হ্যারি ম্যাগুয়ের জায়গা পেলেও জডান সানচো ও টামি আব্রাহামের জায়গা হয়নি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল-
গোলকিপার: নিক পোপ, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, কাইল ওয়াকার, জন স্টোনস, এরিক ডায়ার, কিয়েরান ট্রিপ্পার, লুক শ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, কনোর কোডি, বেঞ্জামিন হোয়াইট।
মিডফিল্ডার: জর্ডান হেন্ডারসন, ডেকলান রাইস, ম্যাসন মাউন্ট, জুডে বেলিংহ্যাম, ক্যালভিন ফিলিপস, কনোর গ্যালাঘের, জেমস ম্যাডিসন।
ফরোয়ার্ড: রহিম স্টার্লিং, হ্যারি কেইন, জ্যাক গ্রিলিশ, বুকায়ো সাকা, ফিল ফডেন, ক্যালাম উইলসন, মার্কাস র্যাশফোর্ড।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হবে। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর।
আমাদেরকাগজ/এইচএম






















