খেলাধুলা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৯

অবিশ্বাস্য গোল করে নেইমারের জবাব (ভিডিও)

স্পোর্টস ডেস্ক ।। 

ফরাসি লিগ ওয়ানের চলতি মওসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই পিএসজিকে অবিশ্বাস্য এক গোল উপহার দিলেন নেইমার। এই গোল দিয়েই জবাব দিলেন বিদ্রুপের। কেননা মাঠ জুড়ে দর্শকদের বিদ্রুপ শুনতে হচ্ছিল তাকে।

গতকাল শনিবার স্টার্সবার্গের বিপক্ষে ৯২ মিনিটের মাথায় বাইসাইকেল কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন নেইমার। তার একমাত্র গোলেই জয় পায় পিএসজি।

গোল করার পরে নেইমার এক অভিনব ভঙ্গিতে উৎসব করেন। জার্সির মধ্যে বল ঢুকিয়ে তিনি নতুন কোন ইঙ্গিত করলেন, তা অবশ্য ফুটবল বিশ্বের কাছে এখনও অজানা।

লিগ ওয়ানে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জিতে ও একটিতে হেরে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে পিএসজি।