খেলাধুলা ১২ নভেম্বর, ২০২২ ০১:৫৩

আহত সিংহকে নিয়েই কাতার যাচ্ছে সেনেগাল

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে চাওর হয়, চোটের কারণে স্কোয়াডে নাও থাকতে পারেন দলের সেরা তারকা ও অধিনায়ক সাদিও মানে। কিন্তু টিবিও ফিবুলার ইনজুরিতে আক্রান্ত হয়েও বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারকে নিয়েই কাতার যাচ্ছে সেনেগাল।

আশা করা হচ্ছে, বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন জাতীয় দলের জার্সিতে ৯৩ ম্যাচে ৩৪ গোল করা মানে। যদি শেষ পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠেন তাহলে বড় ধাক্কা খাবে আফ্রিকার দেশটি। এ বছর সাদিও মানের পারফরম্যান্সেই আফ্রিকা কাপ অব ন্যাশন্স জিতেছিল সেনেগাল। ২১ নভেম্বর হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেনেগাল। স্বাগতিক ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৫ ও ২৯ নভেম্বর।


সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

রক্ষণভাগ: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।

মধ্যমাঠ : ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

আক্রমণভাগ: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

 

আমাদের কাগজ//টিএ