স্পোর্টস ডেস্ক ।।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বরাবরই ভয়ঙ্কর দল আফগানিস্তান। রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছে তারা।
বলতে গেলে রেকর্ডের ধারাবাহিকতায় আছে দলটি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দলটি।
আর এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে আরেকটি দলীয় বিশ্বরেকর্ড গড়ে ফেলবে আফগানিস্তান।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ৭২ ম্যাচ খেলে ৫০টিতে জয় পেয়েছে আফগানিস্তান। পরাজয় মাত্র ২২ ম্যাচে।
টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ড
১. আফগানিস্তান - ১১* ম্যাচ (২০১৮-১৯)
২. আফগানিস্তান - ১১ ম্যাচ (২০১৬-১৭)
৩. পাকিস্তান - ৯ ম্যাচ (২০১৮)
৪. ইংল্যান্ড - ৮ ম্যাচ (২০১০-১১)
৫. আয়ারল্যান্ড - ৮ ম্যাচ (২০১২)





















