স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ইনজুরি শঙ্কা কাটছে না। ইতিমধ্যেই চোট পেয়েছেন পাওলো দিবালা। চোট কাটিয়ে উঠার চেষ্টা করছেন আরেক ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ। কারও কারও বিশ্বকাপ খেলার মতো ফিটনেসও নেই। তাই বিশ্বকাপ দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দলে পরিবর্তন আনার কথা বলেছেন স্কালোনি। তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের কিছু সমস্যা আছে। দলের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় আছে। আমরা পরিবর্তন হতে পারি, আমরা নাও হতে পারে। তবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।
আমাদেরকাগজ/এইচএম






















