খেলাধুলা ২০ নভেম্বর, ২০২২ ০৯:৩৮

নানা আয়োজনে শেষ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে। প্রায় ৬০ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। ১০টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গানেম আল মুফতাহ। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার, ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক মার্শেল দেশাই প্রথমে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী করেন স্টেডিয়ামে স্থাপিত মঞ্চে। তুমুল করতালি এবং চিয়ার্স ধ্বনির মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফি বরণ করে নেন দর্শকরা।

বিশ্বকাপের ট্রফি প্রদর্শনের পরই মঞ্চে আসেন বিখ্যাত হলিউড অভিনয় শিল্পি মরগ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে আসেন একজন শারীরিক প্রতিবন্ধী। এরপরই কাতারের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে মনোমুগ্ধকর প্রদর্শনী দেখান পারফরমাররা। একই সঙ্গে আলোর দুর্দান্ত সব কারুকাজ। এর মধ্যেই প্রদর্শিত হলো অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। মডেলদের দেখা গেলো প্রতিটি দলের জার্সি পরে মঞ্চে হাঁটতে।

আমাদেরকাগজ/ এএইচ