খেলাধুলা ২২ নভেম্বর, ২০২২ ০৯:০৫

কাতার বিশ্বকাপ ২০২২

যুক্তরাষ্ট্রের হয়ে গোল করলেন যে দেশের প্রেসিডেন্টের ছেলে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: আফ্রিকার প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কীর্তি আছে লাইবেরিয়ার জর্জ উইয়াহের। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট তিনি। তবে জর্জ উইয়াহের ছেলে টিমোথি উইয়াহ বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। ওয়েলসের বিপক্ষে ম্যাচে তাঁর করা গোলই লিড এনে দিয়েছিল মার্কিন দলটিকে।

সোমবার (২১ নভেম্বর) রাতে আল রাইয়ান স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে অবশ্য জিততে পারেনি যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩৬তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের পাস থেকে প্রথম গোলটি করেছিলেন টিমোথি উইয়াহ। ওয়েলস সমতা ফেরায় ৮২তম মিনিটে। স্পট কিক থেকে গোলটি করেন গ্যারেথ বেল।

যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত টিমোথির মোট গোল চারটি। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে, তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল। বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাবের হয়ে দু'হাত ভরে সাফল্য পেলেও জর্জ উইয়াহর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিলো কোনদিন বিশ্বকাপ না খেলতে পারা। তবে, বাবা বিশ্বকাপ খেলতে না পারলেও ছেলে ঠিকই খেলছেন বিশ্বকাপ।

 

আমাদের কগজ//টিএ