খেলাধুলা ২২ নভেম্বর, ২০২২ ০৫:৩৮

অফসাইডে হারতে যাচ্ছে আর্জেন্টিনা

আমাদের কাগজ ডেস্কঃ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা জয়ের লক্ষ্যেই মাঠে নামলেও। প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বড় ব্যবধানে হারতে যাচ্ছে আর্জেন্টিনা। 

এর আগে, জয় তুলে নেয়াই মূল লক্ষ্য ছিল আর্জেন্টিনার। অফসাইড বিতর্কে আর্জেন্টিনা টালমাটাল। 

বিরতির পর আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব। মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে আরব দেশটি। আর তাতে খেলায় সমতা ফিরিয়েছে দলটি। কয়েক দফায় আক্রমণের পর এরপর আরেকটি গোল করে ইতোমধ্যে ২-১ গোল ব্যবধানে লিডে চলে গেছে সৌদি আরব। 

দলটির ফুটবলাররাও কোচের চাওয়া পূর্ণ করেছে। বিরতির পর মাঠে নেমে তিন মিনিটের মধ্যে আর্জেন্টিনার জালে বল জড়ায়। খেলার ৪৮তম মিনিটে আলবিরাকানের অ্যাসিস্টে সৌদিকে ম্যাচে সমতায় ফেরান আল শেহরি। এর ঠিক পাঁচ মিনিট পরে দুর্দান্ত, দর্শনীয় এক গোল দিয়ে সৌদিকে এগিয়ে দেন আল দাউসারি।

ম্যাচের ৫৩তম মিনিটে মাঝমাঠ থেকে একাকী বল টেনে ডি-বক্সের বাম পাশ থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান দাউশারি। 

 


আমাদের কাগজ/এম টি