আন্তর্জাতিক ডেস্ক: এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। এবারের বিশ্বকাপে হেক্সা জয়ের লক্ষ্যে কাতার এসেছে দলটি। কাতার আসার আগে ব্রাজিল ইতালির জুভেন্টাসের মাঠে প্রস্তুতি সারে । অনেকটা গোপনে প্রস্তুতি করে তিতের শিষ্যরা।
প্রথম ম্যাচে ব্রাজিল কেমন ফরমেশনে খেলতে পারে, কোন কোন ফুটবলার থাকছেন একাদশে, এ নিয়ে চলছে নানান গুঞ্জন। কোচ তিতেও চেষ্টা করছেন দলের অনুশীলন-কৌশল আড়াল করতে, কিন্তু সহসাই তা গোপন রাখা যাচ্ছে না! ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচে নিয়মিত ধারার বাইরে একাদশ সাজাবেন তিতে। তিতের মূল মনোযোগ ব্রাজিলের আক্রমণভাগে। এজন্য মিডফিল্ডে কম জোর দেবেন।
সেলেসাওদের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন নেইমার ও রিচার্লিসন। দুই পাশ থেকে তাদের সঙ্গ দেবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আর মিডফিল্ডে মাঠ মাতাবেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফ্রেদ ও ওয়েস্ট হাম তারকা লুকাস পাকেতা। পাকেতা অবশ্য অনেকটা মধ্যমাঠ ও আক্রমণভাগের মাঝামাঝিই খেলবেন। গোলবারের ভূমিকায় যথারীতি অ্যালিসন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগে সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র
বুধবার ( ২৪ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে নামবে ব্রাজিল।
আমাদের কাগজ//টিএ






















