খেলাধুলা ৪ ডিসেম্বর, ২০২২ ০১:২৬

সাকিবের জোড়া আঘাতে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার (৪ ডিসেম্বর) মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। দলকে প্রথম সাফল্য এনে দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট ভারতীয় এই ওপেনার। নিজের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করেন মিরাজ। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শিখর ধাওয়ান। প্রথমে পেটের দিকে লাগার পর বল লেগেছে ব্যাটের পিঠে, এরপর ঢুকেছে স্টাম্পে। ২৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।

মিরাজের পর ভারতীয় ব্যাটিংয়ে দ্বিতীয় আঘাত আনে সাকিব। সাকিব এসেই ফিরিয়েছেন রোহিতকে। মোটামুটি ফুললেংথের বলটা টার্ন করবে ভেবে খেলেছিলেন রোহিত, তবে বল ধরে রেখেছে লাইন। ভারত অধিনায়ক মিস করে হয়েছেন বোল্ড। ৩১ বলে ২৭ রান করে ফিরেছেন রোহিত। ভারত দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে। 

এক্সট্রা কাভারে লিটনের দুর্দান্ত ক্যাচে রোহিতের পর ৯ রান করে সাজ ঘরে ফিরেন কোহলি। এক্সট্রা কাভারে লিটন দাস নিয়েছেন দুর্দান্ত ক্যাচ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৮৯ রান।


আমাদের কাগজ//টিএ