খেলাধুলা ৯ ডিসেম্বর, ২০২২ ০১:৫০

দেখে নিন কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষ কোন দল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোল ব্যবধানে জিতে সেরা আটে জায়গা করে নিল পর্তুগাল। আর এর মাধ্যমে শেষ হলো রাউন্ড অব সিক্সটিনের খেলা। আজ  ৯ ডিসেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালপর্ব। 

কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায় ঘনিয়ে আসছে দ্রুত। পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়ে শেষ ষোলোর লড়াই। ৩২ দল থেকে টুর্নামেন্টে টিকে রয়েছে মাত্র ৮ দল।

 

জানা যায়, শুক্রবার ( ৯ ডিসেম্বর) শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিনের মতো এ রাউন্ডেও প্রতিদিন থাকছে দুটো করে ম্যাচ।

প্রথম দিনই নামছে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ওইদিন রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

শনিবারের প্রথম ম্যাচে লড়বে স্পেনকে বিদায় করে দেয়া মরক্কো ও ও সুইসদের গুডবাই জানানো পর্তুগাল।

ওইদিন রাত ১টায় হতে যাচ্ছে সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবিলা করবে উড়ন্ত ইংল্যান্ডকে। 

 

এক নজরে দেখে নিন কার বিপক্ষে নামবে কোন দল

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

ফ্রান্স বনাম ইংল্যান্ড

পর্তুগাল বনাম মরক্কো

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের পর রবি ও সোমবার কোনো খেলা নেই। মঙ্গলবার প্রথম ও বুধবার দ্বিতীয় সেমিফাইনাল। ১৭ ডিসেম্বর শনিবার হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচ আর পরদিন হবে শিরোপা লড়াইয়ের ফাইনাল। 

 

আমাদের কাগজ/এম টি