স্পোর্টস ডেস্ক: স্বপ্নের মত বিশ্বকাপ কাটানো আজকের সেমিফাইনাল ম্যাচটি মরক্কোর কাছে নতুন ইতিহাস সৃষ্টির লড়াই। আফ্রিকান এই সিংহদের বিপক্ষে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ইনজুরির থাবায় জর্জরিত ফ্রান্স। তবে শুরুতেই ৫ মিনিটের মাথায় হার্নান্দেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রান্স। এরপর একের পর এক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি মরক্কোর হাকিম জিয়েচরা। তবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি সুযোগ দুদলই পেয়েছে তবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দু’দল।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় খেলাটি।
পুরো টুর্নামেন্ট দারুণ খেলা ফ্রান্সের ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওকে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে পাচ্ছে না দল।
কোচ দিদিয়ের দেশমে দুই পরিবর্ত নিয়ে দলকে মরক্কোর বিপক্ষে মাঠে নামিয়েছেন। নতুন করে দলে জায়গা দেয়া হয়েছে ইব্রাহিম কোনাটে এবং ফোফানাকে।
এবার প্রথম আফ্রিকার দেশ হিসেবে ফাইনালে খেলতে মরিয়া আফ্রিকার সিংহরা। সে লক্ষ্যেই দুর্দান্ত একাদশ নিয়েই মাঠে নেমেছে আফ্রিকানরা।
আমাদেরকাগজ/এইচএম





















