খেলাধুলা ১৬ ডিসেম্বর, ২০২২ ০৪:২৬

বড় টার্গেটে থামল ভারত, তুলেছেন ৫১২ রান

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ চট্টগ্রাম টেস্টে বড় রান তুললেন ভারত। ভালো লিড ও তুলে নিয়েছেন। লোকেশ রাহুলের দল জয়ের পথটা করে নিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার (১৬ই ডিসেম্বর) টেস্টের তৃতীয় দিনের মত ব্যাট হাতে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে মাঠে নামেন ভারত। 

জানা যায়, ব্যাট হাতে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। সব মিলিয়ে লিড ৫১২ রান। তবে দিনের শেষ সেশনে সেঞ্চুরি করেন শুভমান গিল। 

মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। তিনিও পড়ন্ত বেলায় তুলে নিলেন শতরান।


এর আগে ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে। 

তৃতীয় দিনের শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান এই ওপেনার শুভমান গিল। এরপরই মূলত ব্যাট হাতে টাইগার বোলারদের ওপর বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ব্যাট হাতে রীতিমত মিরাজ-তাইজুলদের নাভিশ্বাস ছুটাতে থাকেন পূজারা। 

১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি।  সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। 

আমাদের কাগজ/এম টি