খেলাধুলা ১৭ ডিসেম্বর, ২০২২ ০২:২২

ফাইনালের আগেই কি কারণে হাসপাতালে ছুটল মার্টিনেজ?  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বকাপের মাঝে দিন কয়েকের বিশ্রামে সুযোগ মিলল আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজের। এরই মাঝে স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে যান সাথে বোনও উপস্থিত ছিল সেখানে। খাদ্য-পানীয়তে ভালোই উপভোগ তারা। কিন্তু যত বিপত্তি বাধে মার্টিনেজ স্ত্রী অগাস্টিনাকে নিয়ে !হঠাৎ বুঝতে পারেন পানীয়ের সঙ্গে শক্ত কিছু একটা গলায় চলে গেল। 

ঘটনার পর সন্দেহ হওয়ায় পানীয়ের বোতলের ভিতরে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে অগাস্টিনার। দেখেন বোতলের ভিতরে রয়েছে একাধিক কাচের টুকরো।

অগাস্টিনা তখন বুঝতে পারেন, তার গলাতে ঢুকে গেছে কাঁচের টুকরা। বড় বিপদ আশঙ্কা করেই পার্টি থেকে বেরিয়ে বোন এবং তার প্রেমিককে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছান অগাস্টিনা। হাসপাতালে যাওয়ার আগে নিরাপত্তা কর্মীদের জানানো হয় বিষয়টি। যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনা দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই।

তবে স্বস্তি, বড় ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া গেছে। সেই নৈশ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লাউতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কীভাবে ভাঙা কাচের টুকরো এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে ফাইনালের মাঝে বিশ্রামের সঙ্গে পরিবারের সঙ্গেও হাল্কা মেজাজে সময় কাটিয়েছেন লিওনেল মেসিরা। ক্রোয়েশিয়াকে হারানোর পর একটা দিন চনমনে মেজাজে ছিল পুরো আর্জেন্টাইন শিবির। তার মাঝে লাউতারোর স্ত্রীর ঘটনা কিছুটা উদ্বেগে রেখেছিল সকলে। এখন অবশ্য সব ঠিক আছে।

আমাদের কাগজ/এম টি