খেলাধুলা ১৯ ডিসেম্বর, ২০২২ ১০:১৬

অবসরে যাচ্ছে না মেসি;যা বললেন ফাইনালের পরে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেখতে দেখতে শেষ কাতার বিশ্বকাপ। বিশ্বকাপের শুরু থেকেই একটি খবর বেশ আওড়ানো হচ্ছিল যে মেসি বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। তবে যারা এটি চেয়েছিলেন তাদের আশা বোধকরি সহসাই পূরণ হচ্ছে না। মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে এবং দিয়েছেন ঘোষণাও।

রবিবার (১৮ ডিসেম্বর) মেসির হাত ধরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি উপহার দেন মেসি। কাতার বিশ্বকাপে ফাইনালে ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হলে টাইব্রেকারে আলবিসিলেস্তেরা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয়।

অবসরের ব্যাপারে বিশ্বকাপের ফাইনাল শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছে, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন তা যথেষ্ট।

তিনি বলেন, আমি ফুটবলকে ভালবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব।

বয়সটা ৩৫ হলেও এখনো যেন দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে থেকে খেলে যাচ্ছেন মেসি। বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বলও।

আমাদের কাগজ/এম টি