খেলাধুলা ২৩ ডিসেম্বর, ২০২২ ১০:৪৬

রাহুলকে ফিরিয়ে নতুন দিনে শুভ সূচনা তাইজুলের

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

আমাদের কাগজ ডেস্কঃ মিরপুরে শেষ টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ১৯ রান বিনা উইকেটে। এরপর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। তবে ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারও তাইজুলের আঘাত।

শুরুটা হয়েছিল ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে। এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১০ রানের মাথায় ফিরিয়ে দিনের শুভসূচনা করেন তাইজুল। এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তাইজুল। এই মুহূর্তে ভারতীয় দলের সংগ্রহ ৩৮ রান ২ উইকেট হারিয়ে।

তবে দ্বিতীয় দিন সকালে ভারতের ওপেনিং জুটি ভেঙে দিয়েছেন টাইগারদের বাঁহাতি স্পিনার তাইজুল। দিনের পঞ্চম ওভারে এসে তাইজুল বোলিংয়ে এসে ভারতীয় অধিনায়ক রাহুলকে এলবির ফাঁদে ফেলেন। ১০ রান করা রাহুল ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্ড করার চেষ্টা করেন।

তাইজুলের ৮৩ কিলোমিটার গতির বলটি সরাসরি রাহুলের প্যাডে আঘাত করে। বাংলাদেশের ক্রিকেটাররা আবেদন করলেও সেখানে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। অবশেষে রিভিউয়ের সহায়তা নেন টাইগার অধিনায়ক সাকিব। যেখানে রাহুলের বিপক্ষে সিদ্ধান্ত আসে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান। মাঠে আছেন ওপেনার শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। বাংলাদেশের চেয়েও প্রথম ইনিংসে সফরকারীরা পিছিয়ে আছে ১৯১ রানে।

আমাদের কাগজ/এম টি