খেলাধুলা ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৩

মেসির গোল বাতিল প্রসঙ্গে মুখ খুললেন রেফারি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কাতারে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের শেষে ৩-৩ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লিওনেল মেসির দল। তবে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে আর্জেন্টিনার তৃতীয় ও লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি নিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হতে পারতো বলে দাবি করছেন অনেকেই। এ নিয়ে সরব ফরাসি গণমাধ্যমও।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে ‘লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি বাতিল করা উচিত ছিল’ এমন দাবির প্রতিক্রিয়া জানিয়ে মুখ খুলেছেন ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াক।

ফাইনালের পর ফরাসি একাধিক মিডিয়ার দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলটি দেওয়া উচিত হয়নি। কারণ, বাইরের ফুটবলাররা মাঠে ঢুকে পড়েছিল।

ফরাসি মিডিয়ার এমন দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি মার্সিনিয়াক।

মোবাইলে একটি ছবি দেখিয়ে পোলিশ রেফারির দাবি, ফরাসিরা এই ছবিটি উল্লেখ করেনি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় মাঠে সাতজন ফরাসি মাঠে ঢুকে গেছেন।


আমাদের কাগজ/এম টি