খেলাধুলা ২৭ ডিসেম্বর, ২০২২ ০৮:১০

বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল, প্রথম ওয়ানডে শুরু যেদিন

স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালে শেষবারের মত বাংলাদেশে খেলতে এসেছিল ইংলিশরা। সেই ২০১৬ সালের পর আবার বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় পা রাখবে ইংলিশ ক্রিকেট দল।

আজ সোমবার নতুন সফরের এ দিনক্ষণ ও সূচি চূড়ান্ত হয়েছে।

মার্চের তৃতীয় সপ্তাহে রাজধানী ঢাকায় পৌঁছালেও বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ মার্চ। সেটা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

১ এবং ৩ মার্চ প্রথম দুটি ওয়ানডে হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে।

এরপর ৯ মার্চ শুরু হবে বাংলাদেশ আর ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম খেলাটি হবে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই।

পরের দুটি টি-টোয়েন্টি হবে ১২ ও ১৪ মার্চ শেরে বাংলা স্টেডিয়ামে।

এই সফরের প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের বছর এ সিরিজটি দুই দেশের জন্যই ইতিবাচক প্রভাব রাখবে। তারা নিজ নিজ দলের শক্তি ও সামর্থ্য যাচাই করতে পারবে।’

আমাদেরকাগজ/এইচএম