সিলেটের সামনে অসহায় ঢাকা
আমাদের কাগজ,খেলাধুলাঃ সিলেট স্ট্রাইকার্সের বোলারদের সামনে হামাগুড়ি খাচ্ছে ঢাকা ডমিনেটর্সের ব্যাটসম্যানরা। করছেন আত্মসমর্পণ।
ঢাকা পর্বে দুই দলের মুখোমুখি সাক্ষাতেও এমন চিত্র দেখা মিলেছিল। এবার চট্টগ্রামে এসেও সেই ভাগ্য সাধ দিচ্ছেন না ঢাকার ব্যাটসম্যানদের।
ঘুরে দেখা যায়, ঢাকা পর্বে সিলেটের বোলারদের সামনে ব্যাটিং করতে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েছিল ঢাকা ডমিনেটর্সের ব্যাটসম্যানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেও প্রায় একই ভাগ্য বরণ করেছে দলটি। দেখার পালা ভাগ্য সহায় হবে কিনা!
এ দিনে সাগরিকায় টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ঢাকার ব্যাটসম্যানরা। ব্যাটে বলে রানের খাতাও তেমন একটা চোখে পড়ার মত নয়। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার।
শূন্য রানে এলবির ফাঁদে ফিরেছেন তিনি। রেজাউর রাজার বদলে আজ মাঠে নেমেই অভিজ্ঞ রুবেল হোসেন আউট করেছেন সৌম্যকে। প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন।
ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার তিনি ঢাকা ডমিনেটর্সের হয়ে ফিরেছেন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। তাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিপিএলে নতুন আসা দলটি।
আমাদের কাগজ/এমটি