খেলাধুলা ১৭ জানুয়ারি, ২০২৩ ০২:০৭

টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিপর্যয়ে ঠাসা খুলনা টাইগার্স। টানা হারে চলতি আসরে এবার টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা। দলটি এখন পর্যন্ত চলতি বিপিএলে তিন ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি। আজ নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক ইয়াসির আলী চৌধুরি রাব্বি। 

এদিকে খুলনা জয়ের লক্ষ্যে একাদশে ব্যাটিং শক্তি বাড়িয়েছে। দলে এনেছে মুনিম শাহরিয়ার এবং মাহমুদুল হাসান জয়।

খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলী চৌধুরি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল খান, মুনিম শাহরিয়ার, আজম খান (উইকেটরক্ষক), আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ভ্যান মিকেরেন, মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স একাদশ: নাঈম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, শামীম পাটওয়ারি, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।


আমাদের কাগজ/এমটি