আমাদের কাগজ ডেস্কঃ ইতিহাস ভুলে যাওয়া আমাদের একরোগা ব্যাপার হয়ে দাড়িয়েছে। এ খোকন ঘরের-ই খোকন, বাঙালির খোকন। জেলা শহর গুলোর মধ্যে অন্যতম কুমিল্লায় ১৯২৬ সালের জন্ম নেওয়া গর্বের খোকন। তিনি মূলত উইকেট কিপার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাট ও বলেও হাত ভাল ছিল তার। প্রবীর সেন বা খোকন সেন নামে পরিচিত এ প্রতিভা হচ্ছেন ভারতের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট খেলা বাঙালি।
তথ্য অনুযায়ী, ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া টেস্ট সফরে প্রথম সুযোগ পান। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের প্রধান ও বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করে পরিচিতি পান।
জানা যায়, একজন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটার যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার পিতা অমিয় সেন ও মাতা বাসন্তী সেন। ১৯৫০-৫১ মৌসুমে বিহারের বিপক্ষে খোকন সেন ক্যারিয়ার সেরা ১৬৮ রানের এক ইনিংস খেলেন। নবম উইকেট জুটিতে জ্যোতিশ মিত্রের সঙ্গে করেন ২৩১ রান। যে সংগ্রহ এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম সেরা নবম উইকেট জুটির রেকর্ড।
১৯৪৮ সালের ১ জানুয়ারি ছিল সেই ক্ষণ। ডন ব্র্যাডম্যানময় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত মেলবোর্ন টেস্ট খেলে যিনি ইতিহাস সৃষ্টি করেন। তিনি ছিলেন একাধারে উইকেটরক্ষক, কার্যকর ডানহাতি লোয়ার অর্ডার ব্যাটার ও অকেশনাল বোলার।
প্রবীরকুমার সেন বা খোকন সেন জন্ম-৩১ মে ১৯২৬। মৃত্যু ২৭ জানুয়ারি ১৯৭০ কলকাতা ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটার যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
আমাদের কাগজ/এমটি






















