স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ মঞ্চে সিলেট পর্বের খেলার পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স এবং রংপুর রাইডার্স। এই ম্যাচে মাঠে নামার আগে পয়েন্ট তালিকায় ঢাকা এবং রংপুরের অবস্থানের পার্থক্য পরিস্কার। রংপুর যেখানে ৪ জয় নিয়ে তালিকার চারে অবস্থান করছে সেখানে ঢাকা মাত্র ২ জয় নিয়ে অবস্থান করছে পয়েন্ট তালিকার তলানিতে। নাসির হোসেনের ঢাকার সামনে আর মাত্র ৪টি ম্যাচ বাকি রয়েছে।
এবারের টুর্নামেন্টের পরিবর্তে রাউন্ডে উঠার জন্য ঢাকাকে যারমধ্যে সব ম্যাচই জিততে হবে। আজ (৩০ জানুয়ারি) মাস্ট উইন গেমে ঢাকা টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে রংপুরের বিপক্ষে।
ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, সালমান ইরশাদ, মিজানুর রহমান, উসমান গনি, তাসকিন আহমেদ, আমির হামজা, আল আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।
আমাদেরকাগজ/ এইচকে






















