খেলাধুলা ৩১ জানুয়ারি, ২০২৩ ০৪:৫৩

কোচ ইস্যুতে যা বললেন পাপন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

খেলাধুলা ডেস্কঃ কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ! বিষয়টি নিয়ে কম জলঘোলা হচ্ছেনা মিডিয়া পাড়া থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনে। তবে সবার উপরের নামটি হচ্ছে, রাসেল ডমিঙ্গো। এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, কোচ নিয়োগের প্রক্রিয়া আগের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। সোমবার(৩০ জানুয়ারি) কোচ নিয়োগের অগ্রগতির কথা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সেদিনে হঠাৎ ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় বিসিবি বস পাপনকে। এসময় সন্ধ্যায় এক ব্রিফিং এ জানায়, ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের প্রধান কোচ।জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় তাকে। 

তবে সে সময় চন্ডিকা হাথুরুসিংহেই কে নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে মুখ খোলেননি পাপন। নির্দিষ্ট করে কোনো কোচের নামও বলেননি তিনি। তবে দিনকয়েক আগেই গণমাধ্যমে খবর এসেছে, হাথুরু আসছেন না কোচ হয়ে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে এর মধ্যেই পেয়ে যাব।’

আমাদের কাগজ/এমটি