খেলাধুলা ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৫৫

সানির তোপে ১১৮ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মন্দা সংগ্রহ করতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।  

এদিনে,ব্যাট হাতে নেমে ঢাকা ডমিনেটর্সের দুই বোলার আরাফাত সানি ও আল-আমিন হোসেনের তোপের মুখে পড়া চট্টগ্রাম সাত ওভারে ২৮ রানেই ৫ উইকেট হারায়।

৩৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করে চট্টগ্রাম। 

দলের পক্ষে ২০ বলে অপরাজিত ৩৪ রান করেন জিয়াউর রহমান।

উদ্বোধনী জুটিতে ১৮ রান যোগ করেন চট্টগ্রামের দুই ওপেনার মেহেদি মারুফ ও ইরফান শুক্কুর। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৭ রান করা শুক্কুর সানির শিকার হলে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের ওভারে ব্যক্তিগত ৮ রানে রান আউট হন আরেক ওপেনার মারুফ।

বল হাতে ২২ রানে ৪ উইকেট নেন সানি।

আমাদের কাগজ/এমটি