খেলাধুলা ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০৪

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: বিকেলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষের নাম লেখার অপেক্ষায় ছিল নেপাল। ৯ ফেব্রুয়ারি নেপাল ফাইনালে কে খেলবে তা নির্ভর করবে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার রাতের ম্যাচের ফলাফলের ওপর। ম্যাচটি ড্র হলে বাংলাদেশের জন্য ফাইনাল নিশ্চিত হয়ে যেত।

তবে ড্র হয়নি, ভুটানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। বাংলাদেশ ফাইনালে ওঠায় ভারতের বিদায় নিশ্চিত হয়েছে। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের কমলাপুর স্টেডিয়ামে গোল উদযাপনে শামসুন্নাহার-আকালিমারা ফাইনালে উঠেছে।

বাংলাদেশের পাঁচ গোলের মধ্যে তিনটি করেন অধিনায়ক শামসুন্নাহার। আকলিমা খাতুন দুটি করেছেন। রিপা পেনাল্টি মিস না করলে গোল ব্যবধান আরও বড় হতে পারত স্বাগতিক মেয়েদের।

আমাদেরকাগজ/এইচএম