খেলাধুলা ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২১

বিপিএল ফাইনাল

মুশফিক-শান্তর ফিফটিতে সিলেটের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে সিলেট। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৪র্থ শিরোপা জিততে হলে কুমিল্লাকে করতে হবে ১৭৬ রান। এদিন ফিফটি তুলে নিয়েছে মুশফিক-শান্ত।

নিজেদের চতুর্থ ফাইনালে এসে যেন স্নায়ুর কাছে হার মেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে কুমিল্লার ক্রিকেটাররা একের পর এক ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে। যার ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেটের ব্যাটসম্যানরা। কুমিল্লার ফিল্ডাররা এদিন ন্যূনতম ৪টি ক্যাচ মিস এবং ফিল্ডিং মিসের মাধ্যমে সর্বনিম্ন ১৮ রানের মতো বাড়তি দেন।

আমাদেরকাগজ/ এইচকে