খেলাধুলা ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৬

আইসিসি টি টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

ডেস্ক রিপোর্ট।। 

ট্রাইনেশান টি টোয়েন্টি সিরিজ শেষে ব্যাটসম্যানদের রেঙ্কিংয়ে উন্নতি আর বোলার রেঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। ক্রিকেটের শর্টার ফর্মেটের ব্যাসম্যান লিস্টে ৫ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে। তবে অবনতি হয়েছে বোলিংয়ে। সেরা দশে এক ধাপ নেমে তার অবস্থান এখন আটে।

সিরিজে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় পাঁচে ছিলেন সাকিব। তার মোট রান ৯৬। বল হাতেও খুব বেশি সফল ছিলেন না। নিয়েছেন মাত্র ৪টা উইকেট।

অবশ্য অলরাউন্ডারদের রেকিংয়ে অবস্থানের কোনও হেরফের হয়নি সাকিবের। ৩৫৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন। তবে সেরা চার থেকে একধাপ নেমে পাঁচে চলে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে সাকিবের চেয়ে বেশি ১২৬ রান সংগ্রহ ছিল তার। তালিকায় তার অবস্থান ছিল চারে।

এই রেংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে নয়ে আফগান স্পিনার মুজিব উর রহমান। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজে সর্বাধিক উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে তিনি।