খেলাধুলা ৪ মার্চ, ২০২৩ ০৬:৩৬

১১ ম্যাচে এক ফিফটি, দুই বছর নেই সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার ইংল্যান্ডের দেওয়া বিশাল রান তাড়ায় নেমেই ১ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর মুশফিক উইকেটে এসে ভরসা দেওয়ার বদলে মাত্র ৪ রান করে আউট হয়ে যান। ৯ রানে নেই ৩ উইকেট! শুধু গতকালই না, দুই বছর ধরেই ওয়ানডেতে মুশফিকের ব্যাটে রান নেই। সর্বশেষ ১১ ইনিংসে তার ফিফটি মাত্র একটি। সেটাও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে। মোট সংগ্রহ ১৬১ রান।বাংলাদেশের ক্রিকেটে এসব সিনিয়র ক্রিকেটারের অবদান অবিস্মরণীয়। তবে থামতে জানাটাও গুরুত্বপূর্ণ।

মুশফিকের সর্বশেষ ১১ ইনিংসের রান যথাক্রমে―৭ (১৫ বল), ৯ (১২ বল), ১১ (৩১ বল), ৫২* (৪৯ বল), ২৫ (৩১ বল), ০ (৩ বল), ১৮ (৪৫ বল), ১২ (২৪ বল), ৭ (১৩ বল), ১৬ (৩৪ বল) এবং ৪ ( ৫ বল)।

মুশফিক সর্বশেষ সেঞ্চুরি করেছেন প্রায় দুই বছর আগে, ২০২১ সালের ২৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন। সবচেয়ে বড় সমস্যা, মুশফিকের ওপর আর ভরসা করতে পারছে না দল। বিপদে তিনি আর দেয়াল হয়ে দাঁড়াতে পারছেন না। আউট হচ্ছেন বাজে শটে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মুশফিককে নিয়ে ভাবতেই হচ্ছে হাতুরাসিংহেকে।

আমাদেরকাগজ/ এইচকে