খেলাধুলা ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২১

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে সাকিব, লিটন

ডেস্ক রিপোর্ট।। 

সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। ক্যারিয়ারে প্রথমবার কোন বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন লিটন।

বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার পরই বুধবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার সঙ্গী হোন একদিন আগে এনওসি পাওয়া সাকিব। তবে তার আগে যুক্তরাষ্ট্রে ইউনিসেফের একটি সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশ অলরাউন্ডার।

এবারও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব। টেবিলের তলানি থাকা দলটির হয়ে বাকি দুই ম্যাচের মাত্র একটিতে দেখা যেতে পারে সাকিবকে।

তবে ভালো অবস্থানে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস। ১২ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে প্লে অফ।

শনিবার সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিবিয়ন প্রিমিয়ার লিগে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক হতে পারে লিটনের।

সাকিব ছাড়া এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন খেলেছেন সিপিএলে।