খেলাধুলা ৬ মার্চ, ২০২৩ ০৯:২০

ম্যাচসেরা সাকিব, সিরিজসেরা রশিদ

স্পোর্টস ডেস্ক : টাইগাররা ঘরের মাঠে ৭ বছর পর এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে । তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের নৈপুণ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ৫০ রান জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার, ৬ মার্চ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান। এদিন দলের প্রয়োজনে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন সাকিব। ৭১ বলে ৭ চারে দলীয় সর্বোচ্চ ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ১৯৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড গুটিয়ে যায়। তবে এর পেছনে মূল অবদান সাকিবেরই। ১০ ওভার বল করে ৩৫ রান খরচায় ৪ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। ফলশ্রুতিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার ঝুলিতেই। তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। এর ফলে তার হাতেই উঠেছে সিরিজসেরার খেতাব।

আমাদেরকাগজ/ এইচকে