স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সেই সপ্ন বাস্তবে পরিণত করতে রবিবার ১২ মার্চ মাঠে নামবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩ টায় জস বাটলারদের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই জয়ই ছিল তাদের বিপক্ষে সাকিব আল হাসানদের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম জয়। প্রথম ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামার আগে হয়তো মনের ভুলেও সিরিজ হারানোর কথা ভাবেননি কেউই। কেননা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি কোনো পরিবর্তন আনা হয়, তবে সেখানে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আমাদেরকাগজ/ এইচকে




















