খেলাধুলা ১২ মার্চ, ২০২৩ ০২:৩৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের একাদশে আজ পরিবর্তন এনেছে টাইগাররা। শামীম পাটোয়ারির পরিবর্তে একাদশে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ।  

প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। এর আগে অবশ্য বিশ্বকাপে একবার ছাড়া ছোট ফরমেটে ইংলিশদের সঙ্গে দেখা হয়নি টাইগারদের। দুই বারের দেখায় একটিতে জয় বাংলাদেশের। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতায় ফিরতে চায় ইংলিশরা।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত,  সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ,মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আমাদেরকাগজ/ এইচকে