স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জিতেই চলেছে বাংলাদেশ। শুক্রবার, ১৭ ইংল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ কাবাডি দল।
বাংলাদেশ কাবাডি দল উদ্বাধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে মিশন শুরু করে। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আজ গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। এ ম্যাচে ইংলিশদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা। প্রথমার্ধের খেলায় ২৯-১০ ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। শেষ পযন্ত ম্যাচটি জিতে নেয় ৫৫-২৭ পয়েন্ট ব্যবধানে।
আমাদেরকাগজ/ এইচকে





















