আমাদের কাগজ ডেস্কঃ লক্ষ্য ছিল আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের। শুরুতেই আগ্রাসী মেজাজে বাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিইয়েছিল বাংলাদেশ। তবে ইনিংসের অর্ধেক পথ পাড়ি দিতে না দিতেই ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
আজ (৩১ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের প্রথম বলেই আইরিশ পেসার ফিওন হ্যান্ডকে চার মেরে শুরু করেছিলেন লিটন দাস। তবে সেই গতি আর ধরে রাখতে পারেননি দেশসেরা এই ব্যাটার।
দ্বিতীয় ওভারে মার্ক এডেইয়ারের প্রথম বলে অফ স্টাম্পের বেশ বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলেছেন তিনি। ৫ রান করেই আউট হয়েছেন লিটন। ফলে ৯১ ও ১২৪ রানের পর এবার ওপেনিং জুটি মাত্র ৯ রানেই ভেঙে যায়।
এরপর তৃতীয় ওভারের শেষ বলে পার্ট টাইম স্পিনার হ্যারি টেক্টরের বলে কার্টিশ ক্যাম্পারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত। বিদায়ের আগে ৮ বলে ৪ রান করেন তিনি। এরপর দ্রুতই বিদায় নেন আরেক ওপেনার রনি তালুকদারও।
৬১ রানের মাথায় জোড়া উইকেট হারায় বাংলাদেশ। এদিকে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। এছাড়া চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম একাদশে ফিরেছেন।
আমাদের কাগজ/এমটি





















