খেলাধুলা ৪ এপ্রিল, ২০২৩ ০৯:৪২

৫০০ উইকেট পেতে চান তাইজুল

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। যা তার টেস্ট ক্যারিয়ারে এগারোতম।

তাইজুল বলছিলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে, প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। আলহামদুলিল্লাহ যে ৫ উইকেট পেয়েছি।’

টাইগারদের হয়ে ৪১ টেস্ট খেলে এখন পর্যন্ত ১৭১ উইকেট পেয়েছেন তাইজুল। যদিও বয়স এখন ৩১ এর ঘরে বাঁহাতি এই স্পিনারের। ক্যারিয়ার শেষে কত উইকেটের লক্ষ্য তাড়া করে তাইজুলকে? উত্তরে তাইজুল বলছিলেন, ‘মনতো চায় ৫০০-৬০০ উইকেট নেই (হাসি)। বয়স হয়েছে, হ্যাঁ! তবে বুড়ো হয়ে যাইনি তো (হাহাহা)। ৫ উইকেট যখন পেলাম তখন মন চাচ্ছিল, আরেকটা উইকেট যদি নিতে পারি তাহলে ৬টা হবে। তো উইকেট পেলে ভালোই লাগে।’

মিরপুর টেস্টের উইকেট নিয়ে তাইজুল বলেন, ‘না! (প্রত্যাশা থেকে) উইকেট তেমন পরিবর্তন হয়নি। উইকেটটা এমন যে, আপনি চাইলেও কিন্তু বড় শট করতে পারবেন না। হয়তোবা টিকে থাকতে পারবেন। তবে বড় শট খেলতে গেলে কিছু একটা হয়ে যাবে। ভালো লাইন-লেংথে বল করতে পারলে পেসার হোক বা স্পিনার- দুই জনই ভালো সুবিধা পাবে।

আমাদেরকাগজ/ এইচকে