স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে অভিষেক টেস্টে হারিয়ে রেকর্ড গড়ল টাইগাররা । আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথমবার মুখোমুখি টেস্টে হয় বাংলাদেশ। বিগত ১১টি দলের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নেমে হারের মুখে পড়েতে হয়েছিল বাংলাদেশের। কিন্তু মিরপুরে রোমাঞ্চকর ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় তুলে নিলো সাকিব বাহিনী।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে শুক্রবার, ৭ এপ্রিল আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে ২৭ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৯ রান। আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে থেমেছিল আইরিশরা।
আমাদেরকাগজ/ এইচকে






















