খেলাধুলা ১০ এপ্রিল, ২০২৩ ০৮:১৯

বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল চলতি বছরের এপ্রিলের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাঘিনীরা। বাঘিনীদের ওই সফরের জন্য সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসসিএল)। স্বাগতিকদের কলম্বোর পি সারা ওভালে ওয়ানডে এবং এসএসজি গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের সফর। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ২৯ এপ্রিল, আর বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে ২ ও ৪ মে। এরপর ৯ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১২ মে।

আমাদেরকাগজ/ এইচকে