খেলাধুলা ২৬ এপ্রিল, ২০২৩ ০৮:৩২

প্রথমার্ধেই ৩ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ ৷ ম্যাচের ৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ২-০ গোলের লীড নেয়। তৃতীয় মিনিটে পূজা দাস ও পাঁচ মিনিটে্র সময় থুইনু মারমা গোল করেন। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 

এই বাছাই পর্বের তৃতীয় দল সিঙ্গাপুর। ২৮ মার্চ তুর্কমেনিস্তান সিঙ্গাপুরের ও ৩০ মার্চ বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে৷ এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী বাছাইয়ে অংশ নেবে।

আমাদেরকাগজ / এইচকে