খেলাধুলা ২৭ এপ্রিল, ২০২৩ ০৫:১২

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টস বলিংয়ে নেমেছে স্বাগতিক পাকিস্তানের । পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ হারায় পাকিস্তান। ২-০ তে এগিয়ে থেকেও সিরিজ হেরে যায় স্বাগতিকরা। এ নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে বাবর আজমদের।

আজ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান। তাই আজকের ম্যাচে সেরা একাদশ বেছে নিয়েছে দলটি। টি-টোয়েন্টি সিরিজে একপর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। আইপিএল, চোট ও অন্যান্য কারণ মিলিয়ে সেরা দলের অন্তত ৭-৮ জনকে ছাড়া এই সিরিজ খেলতে নেমে শেষ পর্যন্ত সিরিজ ড্র করেন কিউইরা। একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। 

শেষ ম্যাচে ১৯৩ রানের পুঁজি গড়ার পর বোলিংয়ে প্রথম ওভারে ২ উইকেট তুলে নেয় পাকিস্তান। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৭৩। কিন্তু মার্ক চাপম্যান ও জিমি নিশামের অসাধারণ এক বিধ্বংসী জুটিতে ৫৮ বলে ১২১ রান যোগ করে জিতে যায় কিউইরা।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, শান মাসুদ, রিজওয়ান, সালমান, শাদাব খান, নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। 

আমাদেরকাগজ / এইচকে