খেলাধুলা ৫ মে, ২০২৩ ০৬:১৭

টাইগারদের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা, টসে বিলম্ব 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। শুক্রবার, ৫ মে লন্ডনের ক্যামব্রিজ মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল। তবে এই ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়েও টস মাঠে গড়ায়নি।

একমাত্র প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ সময় পৌনে ৪টায় মাঠে গড়ানোর কথা ছিল। তবে হালকা বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। কখন নাগাদ ম্যাচটি শুরু হবে তাও সঠিক বলা যাচ্ছে না। এদিকে সাকিব আল হাসান ছাড়া বাকি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে আজই টাইগার শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৯, ১২ ও ১৪ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তুর্ভুক্ত।

বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

আমাদেরকাগজ / এইচকে