খেলাধুলা ৫ মে, ২০২৩ ০৮:১২

বাবরের আরও একটি সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের আরও একটি সেঞ্চুরি। শুক্রবার, ৫ মে করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ওয়ানডেতে ১১৩ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। 

ওয়ানডে ক্রিকেটে ৯৯তম ম্যাচে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন বাবর আজম। টেস্টে ৪৭ ম্যাচে ৯টি সেঞ্চুরি করেছেন পাকিস্তানের এই সময়ের এ তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর। 

 

আমাদেরকাগজ / এইচকে