খেলাধুলা ১২ মে, ২০২৩ ০৫:৫৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ । শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে দ্বিতীয় ম্যাচের টস শুরুর আগে বৃষ্টি শুরু হয়েছিল। তবে শেষপর্যন্ত বৃষ্টি থেমেছে। সিরিজে প্রথম জয়ের লক্ষ্যের ম্যচে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জোশুয়া লিটল, গ্রাহাম হিউম


আমাদেরকাগজ / এইচকে