স্পোটর্স ডেস্ক: টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক সফরকারী আফগানিস্তান। মুস্তাফিজুর, হাসান ও এবাদতদের বলে সজোরে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। তাদের দাপুটে ব্যাটে রান বাড়ছে আফগানিস্তানের। এর মধ্যে জাদরানের ক্যাচও মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। ৫১ বলে দুজনের ফিফটির জুটি পূর্ণ হয়।
১৪ ওভার শেষে বিনা উইকেটে ১০৭ রানে ব্যাট করছে আফগানিস্তান। গুরবাজ ৬৩ এবং ইব্রাহীম অপরাজিত আছেন ২ রানে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
আমাদের কাগজ/টিআর






















