খেলাধুলা ১১ জুলাই, ২০২৩ ০৫:৩৪

শরিফুলের বোলিং তোপে ১২৬ রানে অলআউট আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তাণ্ডবে ধুঁকছে আফগানিস্তান। পেসারদের পর এবার স্পিন দিয়েও সফরকারী আফগানিস্তানকে ১২৬ রানে অলআউট করলো বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শরিফুল ইসলামের হাত ধরে উড়ন্ত শুরু হয় টাইগারদের। শুরুটা হয়েছিল শরীফুলের হাত ধরে। তার জোড়া শিকারের পর আফগান শিবিরে আঘাত হানেন তাসকিন। এরপর আবারও শরীফুল। ১৫ রান তুলতেই ৪ উইকেট হারানো আফগানদের এরপর চেপে ধরেন সাকিব। টাইগার অলরাউন্ডারের ঘূর্ণিতে পতন হয় আফগানদের পঞ্চম উইকেট। এরপর উইকেটের উৎসবে সামিল হন তাইজুল।

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে আফগানিস্তান। আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদ খান, মুজিব উর রেহমানদের ইতিহাস গড়ার। যদি জিতে যায়, তাহলে প্রথমবারের মতো টাইগারদের হোয়াইটওয়াশ করবে।


আমাদেরকাগজ/এইচএম