স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। আক্রমণে এসে প্রথম দুই ওভারে দুই আফগান ওপেনারকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বলে ধরাশায়ী হয়ে সাজঘরে ফিরেছেন রহমানউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই।
আজ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। টসে হেরে আফগানদের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে আসেন রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। স্ট্রাইকে ব্যাট করতে নামা গুরবাজ তাসকিনের প্রথম চার বলের ভিতর একটি ওভার বাউন্ডারি মেরে জানান দিচ্ছিলেন ভালো খেলার। তবে একেই ওভারের পঞ্চম বলে তাসকিনের করা অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের করা ডেলিভারি বল পুল খেলার চেষ্টা করেন গুরবাজ।
কিন্তু টাইমিং হয়নি। বল উঠে যায় আকাশে। আর নিজের বলে নিজেই ক্যাচ নেন পেসসার তাসকিন আহমেদ। ফলে ৮ রানে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শুরুতেই উকেট হারিয়ে ফেলা আফগানরা গুছিয়ে উঠার চেষ্টা করে দ্বিতীয় উইকেটে। কিন্তু উইকেটে বেশিক্ষণ স্থায়ী হলো না এই জুটিও।
ইনিংসের তৃতীয় ওভারে করতে আসা তাসকিন তুলে নেন আফগান আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। তাসকিনের করা গুড লেংথের ডেলিভারিতে ছিল বাড়তি বাউন্স। স্লিপ কর্ডনের পাশ দিয়ে আলতো করে খেলার চেষ্টায় ব্যর্থ হন জাজাই। বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ফলে আফগানিস্তানের ওপেনারদের টিকতে দিলেন না তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে তিনি আউট করলেন দুজনকে। রহমানউল্লাহ গুরবাজের পর ড্রেসিংরুমের পথ ধরলেন জাজাইও। এক চারে ৫ বলে ৪ রান করেন জাজাই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৭ ওভারে ২ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান।
আমাদেরকাগজ/এইচএম






















