খেলাধুলা ২৩ জুলাই, ২০২৩ ০৬:০০

বিশ্বকাপ প্রোমোয় নেই বাবর, যা বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক  : এবারের বিশ্বকাপের জন্য যে প্রোমো তৈরি করা হয়েছে, সেখানে নেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটারের বৈশ্বিক ওই আসরের প্রোমোতে না থাকা মেনে নিতে পারছেন না তার অগ্রজ শোয়েব আখতার। ক্রিকপাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিস্মিত হয়েছেন সাবেক স্পিডস্টার।

শোয়েব বলেন— যে বা যারা ভেবেছেন যে, পাকিস্তান কিংবা বাবরকে বাদ দিয়ে বিশ্বকাপ প্রোমো পূর্ণতা পাবে, তারা নিজের হাসিহাট্টার পাত্রে পরিণত করেছেন। আসুন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে আইসিসি বিশ্বকাপ প্রোমো প্রকাশ করেছে। এতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখা গেছে।

সারাবিশ্বের ক্রিকেটভক্তরা এই প্রোমো থেকে বাবরকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন। পাকিস্তানের ক্রিকেট ভক্তরা বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় এটি বানানো হয়েছে। কারণ এবারের বিশ্বকাপ ভারতে হবে। তাই অনেকেই বলছেন, এটি বিশ্বকাপ প্রোমো হয়নি; ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রোমো হয়ে গেছে।

বিশ্বকাপের প্রচারাভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ানডে’। সাধারণত সাত ঘণ্টার এক ম্যাচে কী কী ঘটে, সেগুলোকে ৯টি অনুভূতিতে ভাগ করেছে আইসিসি। সেই ৯টি অনুভূতি হচ্ছে যন্ত্রণা, আবেগ, বিস্ময়, সাহস, আনন্দ, গৌরব, বিস্ময়, মহিমা ও শক্তি। ভারতীয়রা যার নামকরণ করেছে ‘নবরস’। এই নবরস দেখানোর সময় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপের তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলো দেখানো হয়েছে।

২ মিনিট ১৩ সেকেন্ডের এই প্রোমোতে পাকিস্তানের দুই পেসার ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে দেখানো হয়েছে। তবে পাকিস্তানের তারকা ব্যাটার ও অধিনায়ক বাবরকে দেখানো হয়নি। 

আমাদেরকাগজ / এইচকে