স্পোর্টস ডেস্ক: বিসিবির আজ বৈঠকে বসেছে দুই পক্ষ। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানালেন আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, 'দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।'
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন তামিম। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে।
আমাদেরকাগজ/এইচএম






















