খেলাধুলা ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫২

মিরাজের পর সাজ ঘরে লিটন দাস 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিং জুটিতেই ভালো খেলেছিলেন নাঈম শেখের সঙ্গে। তবে পাকিস্তানের বিপক্ষে আর ক্লিক করেনি মেহেদী মিরাজ। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে প্রথম ওভার খেলেছেন নাঈম শেখ। যদিও কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন নাসিম শাহ। তার প্রথম বল মোকাবেলা করেন মিরাজ এবং প্রথম বল মোকাবেলা করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি।

নাসিম শাহ যে বলটি করেছিলেন, সেটিতে সাধারণত উইকেট আসে না। কিন্তু শর্ট লেন্থের বলটি ছিলেন পা বরাবর। মিরাজ ফ্লিক করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগাম। স্কয়ার লেগে দাঁড়িয়েই ক্যাচটি ধরলেন ফাখর জামান।

এর পর লিটন দাসের উইকেট পতন। তিনি খেলেছেন ১৩ বল রান করেছেন ১৬। 

রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে। 

আমাদেরকাগজ/এমটি