খেলাধুলা ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৩

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, ফিরছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মাঝে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

আমাদেরকাগজ/এইচএম