খেলাধুলা ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪৯

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ 

আমাদের কাগজ ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারা। এদিনে দলটির দলপতি হিসেবে দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস। হোম অব ক্রিকেট মিরপুরে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিল অ্যালেন, উইল ইয়ং, চাঁদ বোজ, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, রাচীন রাভিন্দ্র, কোল ম্যাকেঞ্চি, ঈশ শোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।


বিস্তারিত আসছে... 

 

 

 

আমাদেরকাগজ/এমটি